সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

এবার করোনায় অতিরিক্ত সচিবের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২০

কোভিড-১৯ মহামারী এবার কেড়ে নিল অতিরিক্ত সচিবের প্রাণ। অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি(ইন্নালিল্লাহি…রাজিউন)।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব খায়রুল আলম প্রিন্স তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এছাড়া সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দেয়া হয়েছে।

মারা যাওয়া তৌফিকুল আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছেন।একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক মৃত্যু করোনায়। ফলে করোনায় মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে।এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬৯৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD