শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এবার করোনায় আক্রান্ত হলেন সাকিবের মা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মা শিরিন রেজা এবার করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা। এর আগে গেল রোববার সাকিবের বাবা সৈয়দ মাশরুর রেজা করোনায় আক্রান্ত হন।

তবে শারীরিকভাবে দু’জনই সুস্থ আছেন বলে জানা গেছে। আক্রান্ত হলেও সাকিবের মায়ের শরীরে কোন উপসর্গ দেখা দেয়নি। মূলত সাকিবের বাবার করোনা শনাক্ত হওয়ায় টেস্ট করান তার মাও। বৃহস্পতিবার তারও করোনা পজেটিভ আসে।

সাকিবের মা এবং বাবা দুজনই চিকিৎসকের পরামর্শ মেনে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।

পরিবারসহ সাকিব আল হাসান এই মূহুর্তে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি কন্যাসন্তানের পিতা হয়েছেন এই তারকা অলরাউন্ডার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD