শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

এবার ‘ডন’ রণবীরের নায়িকা দীপিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’-এর তৃতীয় কিস্তি আসছে। এবার ডন হিসেবে শাহরুখের জায়গায় নাম লিখিয়েছেন রণবীর সিং। তবে ডনের ‘জংলি বিল্লি’ হিসেবে প্রিয়াঙ্কা চোপড়ার জায়গা কে নেবেন, তা নিয়ে বিরাট গবেষণা চলছে ভক্তমহলে। যদিও নির্মাতারা এখন পর্যন্ত ‘ডন ৩’-এর নারী অভিনেত্রীর নাম ঘোষণা করেননি।

তবে শোনা যাচ্ছে, নির্মাতারা দীপিকা পাড়ুকোনকে রণবীর সিংয়ের বিপরীতে নারী প্রধান চরিত্রে অভিনয় করানোর কথা বিবেচনা করছেন।
কিছুদিন আগে ডন ৩’-এর মুল ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণার পর থেকেই গুঞ্জন শুরু হয় সিনেমাটি নায়িকা নিয়ে। প্রথমে শোনা যায়, কিয়ারা আদভানিকে সিনেমাটিতে দেখা যেতে পারে। সিনেমাটির জন্য মৌখিক সম্মতিও দিয়েছেন কিয়ারা।

শুধু তা-ই নয়, এক্সেল এন্টারটেইনমেন্ট অফিসেও দেখা গেছে তাকে। জানা গেছে, তিনি ‘ডন ৩’ নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন। এরপর অবশ্য কৃতি স্যাননের নামও উঠে আসে তালিকায়। বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘ডন ৩-এর নারী প্রধান চরিত্রে অভিনয় করার জন্য কৃতি স্যাননের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল।

তবে এবার জোরেশোরেই উঠল দীপিকার নাম। শোনা যাচ্ছে, রণবীরের সঙ্গে অনস্ক্রিনের জুটি হিসেবে দীপিকাকেই চাইছে নির্মাতারা। এ ছাড়া ‘ডন ৩’-এর মতো অ্যাকশনধর্মী চলচ্চিত্রে দীপিকাই এই মুহূর্তে ভালো চয়েজ। কারণ ভূমিকাটির জন্য বিপজ্জনক স্টান্ট করার জন্য অ্যাথলেটিকের মতো শক্তি আছে এমন একজনের প্রয়োজন। সে ক্ষেত্রে দীপিকাই হতে যাচ্ছেন সেরা পছন্দ।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নির্মাতারা রণবীরের সঙ্গে একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী চান। এ ছাড়াও ‘ডন ৩’-এর নারী লিডের জন্য অনেক জটিল স্টান্ট রয়েছে। দীপিকা তার অ্যাথলেটিক ব্যক্তিত্বের সাথে এই চরিত্রের জন্য মানানসই। একমাত্র সমস্যা হলো, দীপিকা ও রণবীর একসঙ্গে সঞ্জয় লীলা বানসালির সঙ্গে তিনটি চলচ্চিত্র করেছেন। এ ছাড়া ‘৮৩’ এবং ‘সার্কাস’-এ দুজনকে পর্দায় দেখা গেছে। দর্শক একাধিকবার তাদের রসায়ন দেখেছে পর্দায়। তাই এ ক্ষেত্রে দীপিকাকে চুক্তিবদ্ধ করা না গেলে প্রযোজকরা রণবীরের বিপরীতে একটি নতুন মুখ কাস্ট করতে পারেন।

এদিকে ‘ডন ৩’ দিয়ে ফের পরিচালনায় ফিরছেন ফারহান আখতার। সিনেমাটির চিত্রনাট্য সম্পন্ন করেছেন তিনি। আগামী বছর এর শুটিং শুরু হবে এবং ২০২৫ সালে মুক্তি পাবে বড় পর্দায়।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD