বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এবার ডোপ টেস্টে চাকরি হারালেন এসআই আরিফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

রাজধানীর পল্লবী থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন মল্লিককে মাদক সেবনের দায়ে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার (৪ জনুয়ারি) পল্লবী থানার উপ-পরিদর্শকে (এসআই) চাকরিচ্যুত করা হয়।

সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হয়েছে। ডিএমপি’র সদর দপ্তরের তালিকা অনুযায়ী আরিফের বিরুদ্ধে হেরোইন সেবনের প্রমাণ পাওয়া গেছে।

একাধিক সূত্র জানায়, পল্লবী এলাকার বিহারী-অবাঙ্গালি ক্যাম্পগুলো মুলত মাদকের আখড়া। এ সুবাধে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সখ্যতা গড়ে উঠে আরিফের। এক পর্যায়ে আরিফ নিজেই মাদকাসক্ত হয়ে পড়েন। এছাড়া বেশ কয়টি মাদক স্পট থেকে তিনি নিয়মিত টাকা নিতেন।

হেরোইনে আসক্ত আরিফ হোসেন মল্লিক ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অত্যন্ত মেধাবী ছাত্র। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন।

এ বিষয়ে এসআই আরিফ বলেন, সোমবার রাজারবাগে ক্লোজ করা হয়েছে। চাকরিচ্যুতও করা হতে পারে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, আরিফকে চাকরিচ্যুত করা হয়েছে বিষয়টি শুনছি। তবে এখনো কাগজপত্র হাতে পাইনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD