বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

এবার ঢামেক থেকে পালিয়েছে আসামি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক আসামি পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে। তার নাম রাব্বী। সে সবুজবাগ থানার অধীনে স্থানীয় একটি মারামারি সংক্রান্ত মামলার আসামি ছিল।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। সবুজবাগ থানার ওসি মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালটির ১০২ ওয়ার্ডের ২৫ নম্বর বেডে আসামি রাব্বী (১৯) চিকিৎসাধীন ছিলেন। বিকেল সাড়ে তিনটার দিকে টয়লেট করানোর কথা বলে বাথরুমের দিকে নিয়ে যায় তার ভাই শাওন। পরে ওয়ার্ডের পেছনের দরজা দিয়ে হাতের হ্যান্ডকাপসহ পালিয়ে যায় রাব্বী।

অভিযোগ রয়েছে, পাহারারত পুলিশ সদস্যরা আসামির কাছে না থেকে ওয়ার্ডের বাইরের ফটকে বসে গল্প করছিলো।

সবুজবাগ থানার ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালে পাহারারত আমাদের পুলিশ সদস্যের গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD