বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

এবার প্রেমের টানে হবিগঞ্জে এসে বিয়ের পিঁড়িতে মালয়েশিয়ার তরুণী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

এবার মালয়েশিয়া থেকে প্রেমের টানে বাংলাদেশে এসেছেন এক তরুণী। নাম তার নূর ফাতিম। প্রিয় মানুষটিকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলাদেশের হবিগঞ্জ জেলার এক যুবক। গত সপ্তাহে মালয়েশিয়ার বাসিন্দা এ তরুণীর সঙ্গে হবিগঞ্জের একটি আদালতে এফিডেভিটের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের আবদুর রকিব খান রাজার।

এর মধ্য দিয়ে চার বছরের প্রণয়ের সম্পর্ককে পরিণয়ে রূপ দিলেন এই যুগল।

এ বিয়েতে ফাতিমের বাবা-মাসহ পরিবারের সবাইও আনন্দিত। মেয়ের সঙ্গে তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন।

ফাতিম অনুভূতি ব্যক্ত করে বলেন, বাংলাদেশ আমার ভাল লেগেছে। এখানকার পরিবেশ, আতিথেয়েতা ও সবার ভালবাসায় আমি মুগ্ধ। খাবারের মধ্যে এখানকার মাংসের কারি ও দই খুব ভাল লেগেছে।

বর আব্দুর রকিম খান রাজা জানান, তিনি ২০১৬ সালে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া যান। এরপর ফাতিমের সঙ্গে তার পরিচয়। গত চার বছর ধরে তারা প্রেম করেছেন। কয়েকদিন আগে দুই পরিবারের অভিভাবকদের সম্মতিতে বাংলাদেশে আসেন।

তিনি জানান, বিয়ে করে তারা হবিগঞ্জ শহরে নিজ বাড়িতে থাকছেন। দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছেন, কিছুদিন পর রাজা ফের মালয়েশিয়া চলে যাবেন এবং ফাতিম বাংলাদেশে থাকবেন। মালয়েশিয়ায় লেখাপড়া শেষে রাজা পুনরায় দেশে ফিরলে তারা এদেশে স্থায়ী হবেন।

এদিকে ভিনদেশি বধূ পেয়ে রাজার পরিবার জুড়ে বইছে খুশির বন্যা। হইচই পড়েছে পুরো এলাকায়। নববধূকে দেখতে ছুটে আসছেন অনেকেই।

রাজার মা বলেন, ভাবতেও পারিনি ফাতিম আমাদের সঙ্গে এত সহজে মিশে যেতে পারবে। বিদেশি বউমা পেয়ে আমরা সবাই খুশি। অল্পসময়ের মধ্যেই সে সবাইকে আপন করে নিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD