শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এবার বিয়ারের বোতল সরিয়ে দিলেন পগবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : সংবাদ সম্মেলনে হাজির হয়ে কোমল পানীয় কোকাকোলার বোতল বিরক্তিভরে সরিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

তার ওই কাণ্ডে সর্বনাশ হয়েছে কোমল পানীয়ের প্রতিষ্ঠানটির। ওই ঘটনার পর মাত্র আধঘণ্টার মধ্যে অবিশ্বাস্যভাবে কোকাকোলার ব্র্যান্ড দর কমে গেছে ৪০০ কোটি ডলার।

বিষয়টি নিয়ে যখন বিশ্বব্যাপী আলোচনার ঝড় বইছে তখনই একইরকম কাণ্ড ঘটালেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি তারকা পল পগবা।

এবার তিনি বিরক্তিভরে সরালেন বিয়ারের বোতল। মঙ্গলবার রাতে শক্তিশালী জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। যেখানে দুর্দান্ত খেলে ম্যাচসেরার পুরস্কারটা পল পগবার হাতে উঠেছে।

এরপর ম্যাচ জয়ের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আসেন পগবা। এসেই টেবিলে রাখা হাইনেকেন বিয়ারের বোতলটি সরিয়ে দেন সামনে থেকে।

কোকাকোলাকে না বলার পেছনে রোনাল্ডো স্বাস্থ্য সচেতনতার বিষয়টি সামনে এনে বিশুদ্ধ পানি পানে উদ্বুদ্ধ করেছেন। তবে পল পগবার বিষয়টিতে ধর্মীয় আবেগ ও অনুশাসন জড়িত।

ব্যক্তিগত জীবনে পগবা বেশ ধার্মিক। ২০১৮ বিশ্বকাপের ঠিক আগে ওমরাহ পালন করে গিয়েছিলেন বিশ্বজয়ের মিশনে। জয়ের পর দলের বিয়ার-শ্যাম্পেনের উৎসবে তাকে দেখা যায় না তেমন। ইসলামের অনুশাসন মেনে এসব পানীয় থেকে দূরে থাকেন তিনি।

সেই আবেগ থেকেই কাজটি করেছেন ফ্রান্সের এই তারকা মিডফিল্ডার। তবে বিষয়টি নিয়ে ইতোমধ্যে সমালোচনা শুরু হয়েছে।

কারণ ম্যাচসেরার পুরস্কারের সংবাদ সম্মেলনের স্পনসরে ছিল সেই হাইনেকেনের বিয়ারই।

এদিকে পগবার ঘটনার পর কোকাকোলার মতো হাইনেকেন বিয়ারই একই ধরণের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD