শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এবার মামুনুল হককে ২৪ দিনের রিমান্ডে চেয়ে পুলিশের আবেদন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : বিয়েরে প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলাসহ আরও ২ মামলায় হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে ২৪ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে থানা ও ডিবি পুলিশ।

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা সহিংসতা ও ধর্ষণসহ তার বিরুদ্ধে পৃথক ৩টি মামলা রয়েছে।

সোনারগাঁ থানার দায়ের করা জান্নাত আরা ঝর্ণার মামলায় আজ রোববার (২ মে) নারায়নগঞ্জ আদালতে মামনুল হকের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এছাড়াও রয়েল রিসোর্টে ভাংচুরের মামলায় ৭ দিনের ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের অফিস ভাংচুর মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে ডিবি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, পুলিশের তদন্তে থাকা ঝর্ণার মামলায় ১০ দিন, ডিবির তদন্তে থাকা রিসোর্টকাণ্ডের মামলা ও আওয়ামী লীগের অফিসে হামলা মামলায় পৃথকভাবে ৭ দিন করে ১৪ দিন মোট ২৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD