রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার লম্বা ছুটি পেল ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

রমজান মাসে জনভোগান্তি কমানো ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলা মাধ্যমের পর এবার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সোমবার (৯ মার্চ) থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বিদেশি কারিকুলামে পরিচালিত এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত ছুটি শেষে শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধের পর আগামী ২৯ মার্চ থেকে আবার শ্রেণি কার্যক্রম শুরু হবে। এতে করে ইংরেজিমাধ্যম স্কুলগুলোতে টানা প্রায় ২০ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

রোববার (৮ মার্চ) শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিদেশি কারিকুলামে পরিচালিত ইংরেজিমাধ্যম স্কুলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে জনভোগান্তি কমানো এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিদেশি কারিকুলামে পরিচালিত সব স্কুলে সোমবার থেকে ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে আগে থেকে নির্ধারিত কোনো আবশ্যিক পরীক্ষা থাকলে তা নির্ধারিত সময় অনুযায়ী নেওয়া যাবে বলে জানানো হয়েছে।

একই সময়ের মধ্যে বাংলা ও ইংরেজি মাধ্যমসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি থেকেই বাংলা মাধ্যমের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ছুটি ঘোষণা করে সরকার। ঈদসহ বিভিন্ন ছুটি শেষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানও আগামী ২৯ মার্চ থেকে পুনরায় খুলে দেওয়ার কথা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD