বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

এবার হেফাজতের শীর্ষ নেতা হাবীবুল্লাহ কাশেমী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

এবার হেফাজতে ইসলামের আরেক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে।বুধবার বিকাল ৫টা ২০ মিনিটে রাজধানীর ভাটারা থানাধীন ওয়াসা মোড় থেকে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার নেতা হলেন হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী। ডিবির ডেমরা জোনাল টিমের টিম লিডার মো. আজহারুল ইসলাম মুকুলের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকার সফর ঘিরে সারা দেশে হেফাজত তাণ্ডব, জ্বালাও-পোড়াও আন্দোলনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সহিংসতায় স্বশরীরে উপস্থিতসহ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দানকারী আসামি হিসেবে এই নেতার নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ওয়ারী জোনের ডিসি মো. আ. আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD