শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘এবি’ও ‘বি’গ্রুপের রক্তে করোনা আক্রান্তের সম্ভাবনা বেশি: গবেষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যে সব মানুষের শরীরে ‘ও’গ্রুপের রক্ত তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে কম। অপরদিকে ‘এবি’ও ‘বি’ রক্তের গ্রুপ যাদের, অন্য রক্তের গ্রুপের তুলনায় তাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

ভারতের ‘দি কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’(সিএসআইআর) একটি গবেষণাপত্রে এ তথ্য জানিয়েছে।

গবেষণায় বলা হয়েছে, যে সব মানুষের শরীরে ‘ও’গ্রুপের রক্ত তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে কম। যদি তারা আক্রান্ত হন, তা হলেও উপসর্গহীন অথবা মৃদু উপসর্গ থাকবে।

ভারতজুড়ে ১০ হাজারের বেশি মানুষের নমুনা সংগ্রহ করেছে সিএসআইআর। সেই নমুনা নিয়ে গবেষণা চালান ১৪০ জন চিকিৎসক। তার পরেই এই রিপোর্ট প্রকাশ করা হয়। তাতে দেখা গেছে, আক্রান্তদের বেশিরভাগেরই রক্তের গ্রুপ ‘এবি’। তার পরে রয়েছে ‘বি’ রক্তের গ্রুপের মানুষ। ‘ও’রক্তের গ্রুপ যুক্ত আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম।

গবেষণায় আরও বলা হয়েছে, যারা নিরামিষ খান তাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন, নিরামিষ খাবারের মধ্যে যে পুষ্টিগুণ থাকে, তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে তোলে। এমনকি করোনা আক্রান্ত হলে সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও নিরামিষ খাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন তারা। সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD