শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) মো. হৃদয় হাসান নামের এক ব্যক্তি কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে এই লিগ্যাল নোটিশটি পাঠান।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এর জবাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ বন্ধ করে দেওয়ার জন্য ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবদাতাদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে অথবা তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন জনসভায় মুফতি আমির হামজা দাবি করেন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের কার্যক্রম বন্ধ রাখার জন্য তাকে তিন দিনের মধ্যে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, তাকে পুরো কুষ্টিয়া লিখে দিলেও তিনি তার অবস্থান থেকে সরে আসবেন না। তার এ বক্তব্য গত ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়।

নোটিশে আরো বলা হয়, বিষয়টি গত ২৭ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরে আসার পর দুর্নীতিমুক্ত দেশ গঠনের লক্ষ্যে এ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD