বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

এমপি পাপুলকে সহায়তার অভিযোগে কুয়েতের ২ এমপি আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

বাংলাদেশের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের অর্থ ও মানব পাচারে সহযোগিতা করার অভিযোগে কুয়েতের দুই এমপিকে হেফাজতে নিয়েছে দেশটির অপরাধ তদন্ত সংস্থা।

দুবাই থেকে প্রকাশিত গালফ টাইমসের খবরে শনিবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

গালফ টাইমসের খবরে বলা হয়, কুয়েতের দুই এমপি এর আগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের ঘনিষ্ঠ ছিলেন। তাদের বিরুদ্ধে পাপুলের অপকর্মের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

খবরে আরও বলা হয়, এর আগে এই দুই এমপি’র সংসদ সদস্য হিসেবে ‘দায় মুক্তি সুবিধা’ প্রত্যাহারের জন্য সংসদ কর্তৃপক্ষকে চিঠি দেয় পাবলিক প্রসিকিউশন দপ্তর। তাদের দায়মুক্তি সুবিধা সাময়িকভাবে স্থগিতের পরই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD