শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৫, মামলা ৫০ ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০ নেতানিয়াহু-মোসাদ প্রধানের গোপন পরিকল্পনা ফাঁস, হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের ৭ নভেম্বরের বিপ্লবে নতুন পথের দিশা পেয়েছিল জাতি: রিজভী ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সিআর সেভেন

এমসিসি ওয়ার্ল্ড কমিটির নতুন চেয়ারম্যান সাঙ্গাকারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গেটিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন এই শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার।

এমসিসি কমিটিতে বেশ আগে থেকেই ছিলেন সাঙ্গাকারা। তার অধীনে এই কমিটিতে আরও আছেন কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলি, ঝুলান গোস্বামী, হিদার নাইট, সুজি বেটস, ক্লেয়ার কনর, জাস্টিন ল্যাঙ্গার, ইয়ন মরগান, রমিজ রাজা, গ্রায়েম স্মিথ এবং রিকি স্কেরিট।

এবারই অবশ্য প্রথমবার নয়। এর আগে ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম নন-ব্রিটিশ হিসেবে সভাপতির দায়িত্ব পেয়েছিলেন তিনি। সেবার দু’বছরের জন্য এই দায়িত্ব অর্পিত হয়েছিল তার কাঁধে। দুই বছর পর স্টিফেন ফ্রাইয়ের কাছে দায়িত্ব ছেড়ে দেন সাঙ্গা।

বিভিন্ন দেশের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে গড়া এমসিসির এই কমিটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষে নানা কাজে সহায়তা করে থাকে। আইসিসির সদস্য দেশগুলোর জন্যও একটি পরিপূরক সংস্থা হিসেবে কাজ করে থাকে এমসিসি।

ক্রিকেট খেলার প্রচলিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যে বছরে অন্তত দুবার বৈঠক করে থাকে এই সংস্থাটি। জানা গেছে, খুব দ্রুতই এমসিসিতে গিয়ে দায়িত্ব বুঝে নেবেন সাঙ্গাকারা। এমসিসি’র বর্তমান সভাপতির দায়িত্বে আছেন মার্ক নিকোলাস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD