দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দিনের শুরুতেই বল হাতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করা ব্র্যান্ডন কিংকে টিকতে দিলেন না তাসকিন আহমেদ। দারুণ ডেলিভারিতে বোল্ড করে ভাঙলেন ওয়েস্ট ইন্ডিজের শুরুর জুটি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে ষষ্ঠ ওভারে ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। ক্রিজে আসা কাভেম হজ দুর্দান্ত ডেলিভারিতে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান ১ রানেই।
এরপরই নিজের দ্বিতীয় উইকেট হিসেবে তাসকিন শিকার করেছেন জশুয়া ডি সিলভাকে। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ১০ ওভারে ৩৬ রান তুলে ৩ উইকেট হারিয়েছে।