শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এলপিএলে লিটন-সাকিবদের হার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) কোয়ালিফায়ার ওয়ানডে আজ ডাম্বুলা অরার কাছে ৬ উইকেটে হারে তাদের দল গল টাইটান্স।

ব্যাটিংয়ে আগের মতোই নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন। ৭ বলে ১ চারে ৮ রান করেন তিনি। অন্যদিকে সাকিবও ব্যাটিংয়ে নিজের প্রতি সুবিচার করতে পারেননি। ১৭ বলে ৩ চারে ১৯ রানে ফেরেন এই অলরাউন্ডার। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৪৬ রানে অলআউট হয় গল। নবম ব্যাটার
হিসেবে আউট হওয়ার আগে ৬১ বলে ৭ চারে ৮০ রানের ইনিংস খেলেন লাসিথ ক্রুসপুল।

ফিল্ডিংয়ে নেমে পাওয়ার প্লের ভেতরই উইকেটের দেখা পায় গল। সেটাও সাকিব-লিটনের হাত ধরে। সাকিবের বলে আভিশকা ফার্নান্দোকে স্টাম্পিং করেন লিটন। যদিও তাতে খুব একটা অসুবিধায় পড়েনি ডাম্বুলা। তৃতীয় উইকেটে কুশল পেরেরা ও কুশল মেন্ডিসের ৬৯ রানের জুটিতে ভর করে
দুই বল হাতে রেখেই ফাইনালে পৌঁছে যায় তারা। পেরেরা ৫৩ ও ম্যাচসেরা হওয়া মেন্ডিস খেলেন ৪৯ রানের ইনিংস। গলের হয়ে মিতব্যয়ী বোলিং করে ২৩ রান খরচ করেন সাকিব, উইকেট সেই একটিই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD