শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এশিয়া কাপের দল ঘোষণা কবে, জানালেন পাপন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩

চলতি মাসে (৩০ আগস্ট) পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। এশিয়ার এই সবচেয়ে বড় টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে মিরপুরে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে।

তবে এশিয়া কাপের চূড়ান্ত দল কবে ঘোষণা করা হবে, জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেন, কোচ দেশে ফিরুক, এশিয়া কাপের অধিনায়ক ঠিক হোক, তারপর দল ঘোষণা হবে। তামিমের সঙ্গে আগে কথা বলতে হবে। তামিম যদি এশিয়া কাপ খেলে, তাহলে তো আর সমস্যা নেই। তামিম আছে, কোচ আছে; ওরা বসে স্কোয়াড দিক।

বিসিবি সভাপতি আরও বলেন, এশিয়া কাপের প্লেয়িং একাদশ পেয়ে গেলে সাপোর্টিভ স্টাফ এবং এক্সট্রা প্লেয়ার দেব। ওদের (তামিম ইকবাল-হাথুরুসিংহের) সঙ্গে কথা না বলে কিছু বলা কঠিন। আমাদের কাছে খেলোয়াড়দের তালিকা আছে। ওখান থেকে তারা কাকে নির্বাচন করবে না করবে, ওরা এলে বলতে পারব। এছাড়া আমাদের কিছু বলার উপায় নেই।

এক প্রশ্নের জবাবে পাপন বলেন, কোচ মনে হয় ৮ আগস্ট আসবে। তারপর বোঝা যাবে। ক্যাপ্টেনের ব্যাপারটা জানতে হবে। এখনো অনেক বাকি। ওদের (তামিম-হাথুরু) সঙ্গে কথা না বলে একটা স্কোয়াড করে দিলে তো হবে না। দল নির্বাচনে ক্যাপ্টেনের সবচেয়ে বড় ভূমিকা থাকে। কোচ আছে, তার কথাও শুনতে হবে। তারপর খেলোয়াড়দের তালিকা তৈরি করতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD