শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এশিয়া কাপে অতি আত্মবিশ্বাসী হওয়া যাবে না’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

দেশের জনপ্রিয় ধারাভাষ্যকার শামীম আশরাফ বলেছেন, এশিয়া কাপে বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে। তবে অতি আত্মবিশ্বাসী হওয়া যাবে না।

তিনি বলেন, এশিয়া কাপে নেপাল ছাড়া সব দলই খুবই শক্তিশালী। কোনো দলকেই হালকাভাবে নেওয়া যাবে না। আত্মবিশ্বাসী হওয়া যাবে না। সব মিলিয়ে সহজ হবে না টুর্নামেন্টটি।

তিনি আরও বলেন, সাদা বলে বাংলাদেশ সব সময় দুর্দান্ত দল। গত কয়েক বছরে আমরা সেটা বারবার প্রমাণ করেছি। ওয়ানডে সুপার লিগেও শীর্ষ তিনে জায়গা করে নিয়েছিলাম আমরা। এছাড়া তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী।

এক প্রশ্নের উত্তরে শামীম বলেন, আসলে ক্রিকেটে সবাই প্রতিদিন ভালো খেলে না। নির্দিষ্ট করে নাম বলা হলে অবশ্যই সাকিব। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সেরা পারফর্মার। দলের ভিত গড়ে দিতে এখনো মুশফিকই সেরা। আমার মনে হয় মুশফিক দলে বিরাট অবদান রাখবে। মুশফিককে ঘিরেই জুনিয়ররা রান করবে এবং নিজের আত্মবিশ্বাস বাড়াবে। মুশফিক দ্রুত রান তুলতে পারেন। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা জুনিয়রদের সাহায্য করবে

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD