শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এশিয়া কাপে এবাদতের খেলা নিয়ে শঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

চোটের কারণে আসন্ন এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে পেসার এবাদত হোসেনের। যদিও এখন পর্যন্ত নিশ্চিত করে তার ছিটকে পড়ার কথা স্বীকার করেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান এবাদত। যে কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না।

সোমবার পড়ন্ত বিকেলে এবাদতের ব্যাপারে জানতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে ফোন করা হলে তিনি জানান, ‘এবাদতের হাঁটুতে ব্যথা। তার এমআরআই করানো হয়েছে। এমআরআই রিপোর্ট এখনো হাতে পাইনি। রিপোর্ট পেলে বলা যাবে।’

এটুকু বলার পাশাপাশি দেবাশীষ চৌধুরী আরও জানান, ‘এবাদত এশিয়া কাপ খেলতে পারবেন না, এমন খবর জানা নেই আমার। তবে এমআরআই রিপোর্ট পেলে বলতে পারবো।’

এদিকে বেশ কয়েকটি গণমাধ্যমে এসেছে, এবাদতের এশিয়া কাপ শেষ। এই ব্যাপারে আজ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি কোথাও বলিনি যে এবাদতের এশিয়া কাপ শেষ। আমার কাছে এবাদতের ব্যাপারে জানতে চেয়ে ফোন করা হলে আমি বলেছি, আগামীকাল রিপোর্ট হাতে পেলে চূড়ান্ত কথা বলতে পারবো।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD