শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এশিয়া কাপে লিটনকে নিয়ে শঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

৩১ আগস্ট এশিয়া কাপের মিশন শুরু হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে রোববার (২৭ আগস্ট) বেলা ১২টা ৫৫ মিনিটে দেশ ছাড়বে টাইগাররা।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
কিন্তু দেশ ছাড়ার আগমুহূর্তে শঙ্কার কালো মেঘে ছেয়ে গেল বাংলাদেশের শিবির। কেননা শারীরিক অসুস্থ্যতার কারণে দলের সঙ্গে দেশ ছাড়ছেন না তারকা ব্যাটার লিটন কুমার দাস।

দেশ ছাড়ার আগের দিন হুট করেই জ্বরে আক্রান্ত হন লিটন। সে কারণেই দলের সঙ্গে দেশ ছাড়েননি টাইগার এই উইকেটরক্ষক ব্যাটার।

রোববার (২৭ আগস্ট) আরটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

তিনি বলেন, ‘ও অসুস্থ্য, এ কারণে দলের সঙ্গে যেতে পারছে না। হালকা জ্বর আছে ওর। সুস্থ্য হলেই ও দলের সঙ্গে যোগ দেবে।’

৩০ আগস্ট পর্দা উঠছে এশিয়া কাপের ষোড়শ আসরের। হাইব্রিড পদ্ধতিতে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসবে এবারের আসর। ৩১ আগস্ট বেলা সাড়ে ৩টায় লঙ্কানদের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের মিশন শুরু হবে টাইগারদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD