শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এশিয়া কাপ নিয়ে আশাবাদী লিটন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপে বাংলাদেশের ইতিহাস মিশ্র অভিজ্ঞতায় ভরা। ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত হওয়া চার আসরের তিনটিতে ফাইনাল খেললেও এরপর আর ধারাবাহিক হতে পারেনি টাইগাররা, কখনও গ্রুপ পর্বই টপকাতে পারেনি। তবে আসন্ন আসরে দলকে ভিন্নভাবে দেখছেন অধিনায়ক লিটন দাস। তার বিশ্বাস, প্রস্তুতি এবার আগের যেকোনো সময়ের চেয়ে ভালো।

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। তৃতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। এর আগে নেদারল্যান্ডসকে নিয়ে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলেছে টাইগাররা, যেখানে ২-০ ব্যবধানে সিরিজ জেতার পর শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।

লিটন দাস মনে করেন, সিরিজটি শুধু জেতাই নয়, প্রস্তুতির ক্ষেত্রেও বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন— ‘আমার কাছে মনে হয়েছে আমরা ভালো অবস্থায় আছি। এই ক্যাম্প শুধু এই সিরিজের জন্য নয়, ভবিষ্যতের জন্যও ছিল। সত্যি বলতে এর চেয়ে ভালো ক্যাম্প আমি দেখিনি।’

সিলেটের সুবিধাগুলো বিশেষভাবে কাজে দিয়েছে বলে জানান তিনি। মিরপুরে ফিটনেসের কাজ করা গেলেও সিলেটে যে ধরনের প্র্যাকটিস হয়েছে, সেটাই ছিল দলের প্রয়োজন। লিটনের ভাষায়, ‘পুরো যাত্রাটাই আমাদের জন্য দারুণ ছিল। এই প্র্যাকটিস, এই ম্যাচগুলো আমাদের মানসিকভাবে আরও প্রস্তুত করেছে।’

শেষ ম্যাচে একাধিক তরুণকে সুযোগ দেয় বাংলাদেশ। তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম হোসেন ও জাকের আলী সবাই অন্তত একটি করে ম্যাচ খেলেছেন। কেবল মোহাম্মদ সাইফউদ্দিনকে যথেষ্ট সুযোগ দিতে না পারার জন্য সামান্য আফসোস ঝরল অধিনায়কের কণ্ঠে।

তবুও লিটনের চোখে ইতিবাচক দিকটাই বড়— ‘প্র্যাকটিস যেমন দরকার, ম্যাচ খেলে শেখাটাও ততটাই গুরুত্বপূর্ণ। ম্যাচের ভেতরে থেকেই আসল গেম সেন্স তৈরি হয়।’

এশিয়া কাপ সামনে রেখে অধিনায়ক স্পষ্ট করে দিলেন লক্ষ্য— ‘আমার লক্ষ্য একটাই—ভালো ক্রিকেট খেলা। যদি আমরা সেটা পারি, ফলাফল আপনাতেই আসবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD