শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যে শর্তে ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র অর্ধশতাধিক বাংলাদেশিসহ গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ মুসলিম দেশগুলোকে নিজেদের ওপর নির্ভর করার আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, উজ্জীবিত নেতাকর্মীরা মুক্তিযুদ্ধ ছিলো জনতার, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গুলশানের রেস্তোরাঁয় আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬ ইতালি বিমানবন্দরে আটকা উড়োজাহাজ, যা বলল বিমান কর্তৃপক্ষ বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি ২০ লাখ টাকা দিয়েও লিবিয়ায় বন্দি ছেলেকে ফেরাতে পারল না পরিবার

এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জানুয়ারি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট (eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd) থেকে ফলাফল দেখতে পারবেন। এছাড়া মুঠোফোনে দ্রুত ফলাফল পেতে যেকোনো অপারেটর থেকে নির্দিষ্ট নিয়মে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

মোবাইলে ফলাফল জানার পদ্ধতি:

সাধারণ শিক্ষা বোর্ডের জন্য: SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫ লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
মাদরাসা বোর্ডের জন্য: SSC <স্পেস> MAD <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫ লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
কারিগরি বোর্ডের জন্য: SSC <স্পেস> TEC <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫ লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উল্লেখ্য, প্রতিটি এসএমএসের জন্য ভ্যাট ও ট্যাক্সসহ ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

চলতি বছর ২১ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২০ মে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদরাসা বোর্ডের (দাখিল) অধীনে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ হতে যাচ্ছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD