মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

এ বছর প্রতি মাসে ধর্ষণের শিকার ১১১ নারী: আসক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

এ বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রতিমাসে গড়ে ১১১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। সেই হিসেবে গত ৮ মাসে মোট ৮৮৯ জন নারী ধর্ষণের শিকার হন। এর মধ্যে ধর্ষণের শিকার হন ৬৯২ জন, গণধর্ষণের শিকার হন ১৯২ জন এবং অজানাভাবে ধর্ষণের শিকার হন ৫ জন নারী। তথ্য রয়েছে, ধর্ষণের পর ২১ জন নারীকে এবং গণধর্ষণের পর ১৭ জন নারীকে হত্যা করা হয়। এছাড়াও অজানাভাবে ধর্ষণের শিকার ৩ জনকে হত্যা করা হয়। এসব মিলিয়ে মোট ৪১ জনকে হত্যার ঘটনা ঘটেছে। তবে ধর্ষণের শিকার হয়ে ৯ জন আত্মহত্যা করেন। সম্প্রতি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির পরিসংখ্যান থেকে আরও জানা যায়, দেশে ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে। ২০১৯ সালে ১৪১৩ জন নারী, ২০১৮ সালে ৭৩২ জন নারী, ২০১৭ সালে ৮১৮ নারী এবং ২০১৬ সালে ৭২৪ জন নারী ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীরা পার পেয়ে যাওয়া এবং অধিকাংশ ঘটনার বিচার না হওয়া ধর্ষণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি মূল্যবোধ, বিচারকার্যে রাজনৈতিক প্রভাব, নৈতিকতা ও সামাজিক অবক্ষয়ও এর জন্য দায়ী। এছাড়া যৌন বিষয়ক শিক্ষা ও পারিবারিক শিক্ষার অভাব, আকাশ-সংস্কৃতির সর্বগ্রাসী বিস্তার এ ধরনের অপরাধের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। রয়েছে প্রযুক্তির অপব্যবহারও।

আসকের আইনি সহায়তাকারী অ্যাডভোকেট মাকসুদা আক্তার লাইলী জানান, ধর্ষণের ক্ষেত্রে বিচার হয় না। আর বিচার না হলে এমন ঘটনা বাড়বেই। আইনে আছে ১৮০ দিনের মধ্যে বিচার হতে হবে। কিন্তু বাস্তবে বিচার হতে ৮ থেকে ১০ বছর লেগে যায়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD