বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

এ সময় যা খেলে শরীর ভালো থাকবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

 

প্রতিদিনই বৃষ্টি হলেও গরম কমছে না। এ সময় শরীর ভালো রাখতে খেতে হবে হালকা খাবার। গরমে আরাম পেতে খেতে পারেন লাউ-বড়ির দুধমালাই।

যেভাবে তৈরি করবেন লাউ-বড়ির দুধমালাই-

উপকরণ

কচি লাউ ১টি, ডালের বড়ি ১৫–১৬টি, কাঁচামরিচ ৮–১০টি, কালিজিরা ২ চা চামচ, দুধ ২ কাপ, তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি পরিমাণমতো, ঘি ১ টেবিল চামচ ও আতপ চাল ১ টেবিল চামচ।

প্রণালি

লাউয়ের খোসা ফেলে পরিষ্কার করে পাতলা ও তিনকোনা করে কেটে নিন। এবার ১ চা চামচ কালিজিরা, ১ টেবিল চামচ আতপ চাল ও ৫-৬টা কাঁচামরিচকে দুধ দিয়ে বেটে নিন।

কড়াইয়ে তেল গরম করে বড়িগুলো লাল করে ভাজুন। বড়ি তুলে রেখে কড়াইতে কাঁচামরিচ ও কালিজিরার ফোড়ন দিন। কড়াইয়ে এবার টুকরো করা লাউ ছেড়ে দিন।

হালকা আঁচে নাড়তে থাকুন, যাতে লাউয়ের পানি ঝরে তা শুকিয়ে যায়। লাউয়ের রঙ খয়েরি হয়ে এলে কড়াইয়ে দুধ ঢেলে পরিমাণমতো লবণ ও চিনি দিয়ে নাড়ুন।

কড়াইয়ের ভেতর ঝোল ফুটে উঠলে ভাজা বড়িগুলো তাতে ছেড়ে দিন।

এর পর বড়ি সিদ্ধ হয়ে এলে রান্নার শুরুতেই বেটে রাখা চাল, কালিজিরা ও কাঁচামরিচ লাউয়ের ঝোলে ছেড়ে দিতে হবে।

এর পর একটু নাড়ুন ও পাত্রটি ৩–৪ মিনিট ঢেকে রাখুন। থকথকে হয়ে এলে ঘি ছড়িয়ে দিয়ে আঁচ বন্ধ করে দিন।

ব্যস তৈরি হয়ে গেল গেল লাউ–বড়ির দুধমালাই।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD