শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বাবর, টেস্ট বোলিংয়ে অশ্বিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর ওয়ানডে খেলেননি পাকিস্তানের বাবর আজম কিংবা ভারতের শুভমান গিল। তারপরও আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শুভমানকে হটিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে বাবর। বিশ্বকাপ চলাকালীন শীর্ষে ছিলেন বাবর। ওই জায়গা দখল করেন শুভমান।

আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা ব্যাটার কেন উইলিয়ামন। সেরা বোলার হিসেবে শীর্ষে আছেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিশচন্দন অশ্বিন। টেস্টের সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সাকিব আছেন তিনে।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা বোলার রিয়াদ মহারাজ ও সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-২০ ফরম্যাটে সেরা ব্যাটার ভারতের সূর্যকুমার যাদব। মোহাম্মদ রিজওয়ান আছেন দুইয়ে। বোলিংয়ে আদিল রশিদ আছেন শীর্ষে। যদিও আদিল এবারের আইপিএলে দল পাননি। সাকিব আল হাসান ধরে
রেখেছেন টি-২০ সেরা অলরাউন্ডারের স্থান।

টি-২০’র ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানে আছেন লিটন দাস। তিনি যৌথভাবে ২১তম অবস্থানে আছেন। বোলিংয়েও সাকিব আছেন যৌথভাবে ২১তম অবস্থানে। ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটার মুশফিক। তিনি আছেন ৩৪তম অবস্থানে। ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে সাকিব
আছেন ২৩ এ। টেস্টে দেশ সেরা লিটন, আছেন ১৭তম অবস্থানে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD