বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৫ সদস্যের পাকিস্তান দল আজ ঢাকায় পৌঁছেছে। আগামী ১১ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ সামনে রেখে রবিবার ভোরে দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দলটির নেতৃত্ব দিচ্ছেন তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। শনিবারই আলাদা একটি দলে পাকিস্তান দলের সাপোর্ট স্টাফরা ঢাকায় এসে পৌঁছেছিলেন।

সিরিজ শুরুর আগে সোমবার ও মঙ্গলবার ঢাকার মিরপুরে অনুশীলন করবে পাকিস্তান দল। এরপর বুধবার শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।

তিন ম্যাচের এই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে শুক্রবার ও রবিবার। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের মাটিতে দুই দলের মধ্যে এটি হতে যাচ্ছে এক দশকেরও বেশি সময় পর দ্বিপক্ষীয় সিরিজ। সর্বশেষ ২০১৫ সালের এপ্রিলে ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়েছিল।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD