শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ওয়েস্টার্ন লুকে নজর কাড়লেন জয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

নিউ লুকে ফ্যাশনেবল জয়া আহসান, নানা সময়ে নানানভাবে ধরা দেন ক্যামেরায়। কখনো দেশি সাজে একবারে আটপৌরে বা শহুরে গেটআপে, কখনো বা পশ্চিমা ঢংয়ে দেখা যায় তাকে। তবে যে সাজেই আসুক না কেন, জয়ায় মুগ্ধ দর্শক। বয়স ছাপিয়ে সৌন্দর্যের দ্যুতি যেন ঠিকরে পড়ে।

এবার দুটি ওয়েস্টার্ন লুকে ক্যামেরার সামনে হাজির হলেন অভিনেত্রী জয়া আহসান।

প্রথম লুকে সোনালি স্লিভলেস মিডি জামায় গ্ল্যামারাস জয়া। পুরো পোশাকেই রয়েছে সিকুইন আর এমব্রয়ডারির নিখুঁত কাজ। এর সঙ্গে অভিনেত্রীর ঠোঁট রাঙিয়েছেন গ্লসি ন্যুড পিঙ্ক লিপস্টিকে। হালকা কাজল মাশকারা আর কালো-বাদামি আইশ্যাডোয় চোখ আঁকা।

অভিনেত্রী চুলে করেছেন স্টাইলিশ স্লিক বান। গয়না ও অনুষঙ্গ হিসেবে কানে পরেছেন সাদা পাথরের স্টাড, হাতে আংটি আর সোনালি ঘড়ি। আর পায়ে, লুক পরিপূর্ণ করছেন সোনালি হাই হিলে।

দ্বিতীয় লুকে যেন ‘সুইট সিক্সটিন’ জয়া আহসান। ফুলস্লিভ নিটের টপের সঙ্গে সার্টিন ফেব্রিকের মিডি স্কার্ট পরেছেন অভিনেত্রী। এর সঙ্গে জয়ার সাজ আর অনুষঙ্গও বেশ নজর কেড়েছে অনুরাগীদের।

মেকআপ, গ্লসি ন্যুড পিঙ্ক লিপস্টিক আর হালকা ব্লাশন লাগিয়েছেন। মাঝসিঁথি করে চুল ছেড়ে দিয়েছেন। গলায় পড়েছেন সোনার চেইন। আকর্ষণীয় কালো সানগ্লাস আর কালো-সোনালি হাই হিলে এ লুক সম্পূর্ণ করেছেন।

কলকাতার সিনেমা ‘দশম অবতার’ নিয়ে ব্যস্ত জয়া আহসান কাজের ফাঁকে ফাঁকে নিজের লুকটাও ঝালিয়ে নেন ক্যামেরায়। পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির এ সিনেমার মাধ্যমে পাঁচ বছর পর একসঙ্গে কাজ করছেন জয়া।

এর আগে পরিচালক সৃজিতের ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’তে অভিনয় করেছেন জয়া আহসান। দশম অবতার সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রূপম ইসলাম, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD