শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ওয়েস্ট ইন্ডিজ ৯৮/৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : তৃতীয় দিনের শেষ দিকে বল হাতে তোপ দাগিয়ে ছিল টাইগাররা। তুলে নিয়েছিল তিন উইকেট। চতুর্থ দিনের সকালের সেশনেও দুরন্ত ফর্মটা ধরে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অতিথি ওয়েস্ট ইন্ডিজের আরও দুটি উইকেট ফেলে দিয়েছে স্বাগতিকরা। তাই তো ঢাকা টেস্টে দ্বিতীয় ইনিংসে ৯৮ রান সংগ্রহ করতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে ক্যারিবিয়ানরা।

তবে মধ্যাহ্নভোজ বিরতি পর্যন্ত ২১১ রানের লিড নিয়ে ফেলেছে সফরকারীরা।

জন ক্যাম্পবেল ১৮ রান যোগ করেন। ৩০ রান নিয়ে উইকেটে রয়েছেন এনক্রুমাহ বোনার। ২০ রান নিয়ে ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিচ্ছেন জোশুয়া দা সিলভা। প্রথম ইনিংসে বোনার (৯০) ও সিলভা (৯২) দুজনেই অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। এবারও তারা ব্যাটিং দৃঢ়তা দেখানোর আভাস দিয়ে যাচ্ছেন।

দুটি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম। নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজের থলেতে আছে একটি করে উইকেট।

তার আগে অতিথি দলের ৪০৯ রানের জবাবে প্রথম ইনিংসে ২৯৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD