মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২ পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ওসমানী মেডিকেলের ছাত্রাবাসের আধিপত্য নিয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শামসুদ্দিন ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ হয়েছে। এ সময় হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহীদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে শিবির নেতাকর্মীরা অবস্থান নেয়। তারা আধিপত্য বিস্তার করে এবং ছাত্রাবাসের ভেতর শক্তিবৃদ্ধি করে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ছাত্রাবাস এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. শিশির রঞ্জন চক্রবর্তী জানান, দুই পক্ষের মধ্যে মৃদু সংঘর্ষ হয়েছে। এ সময় কেউ হতাহত হয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। একই সঙ্গে পুলিশ মোতায়েন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD