সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :

ওয়াশিংটন ডিসি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

ওয়াশিংটন ও ডিসি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি জানিয়েছেন প্রয়োজন পড়লে তাদের দ্রুত ফিরিয়ে আনা হবে। খবর- ইন্ডিপেন্ডেন্ট।

রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, আমি ওয়াশিংটন ডিসি থেকে আমাদের সেনা প্রত্যাহারের প্রকিোয়া শুরুর জন্য আদেশ দিয়েছি। এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা ব্রাকে ফিরে যাচ্ছে, যদি প্রয়োজন হয় তারা (সেনাবাহিনী) দ্রুত ফিরে আসবে। গত রাতে কম সংখ্যক প্রতিবাদকারী ছিল।

আফ্রিকান-আমেরিকার নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় শনিবার ১২ তম দিনে ১০ হাজারের মতো বিক্ষোভকারীকে ডিসি সড়কে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে দেখা গেছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD