বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের ভারতে পলাতক-দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে মালদ্বীপ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সপ্তাহে সরাসরি ৭ ফ্লাইট চলছে

কক্সবাজারের এসপি বদলি, নতুন দায়িত্বে হাসানুজ্জামান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

নানা আলোচনা ও সমালোচনার পর অবশেষে বদলি করা হয়েছে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে। মাসুদ হেসেনকে বদলী করা হয়েছে রাজশাহীতে। কক্সবাজারের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঝিনাহদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।

গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার পর থেকে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে নিয়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। তবে তার দক্ষতা ও মাদক নির্মূলে নানা সফলতার কারণে দীর্ঘ দুই বছর ধরে পুলিশ সুপার হিসেবে কক্সবাজার জেলায় দায়িত্ব পালন করেন।

এদিকে মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনার পর থেকে কক্সবাজার জেলা পুলিশের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা চলে। এক পর্যায়ে সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় বোন বাদী হয়ে পুলিশের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার তদন্তে পুলিশ সুপার হস্তক্ষেপ করার অভিযোগ তুলে আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করেন। পরে এই বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন মহলের আলোচনা চলে। পরে আজ (বুধবার) তাকে রাজশাহী রেঞ্জ বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD