শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

কঠিনতম স্বাস্থ্য সঙ্কটের মুখোমুখি ডব্লিউএইচও: গেব্রিয়েসাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারিতে তারা সবচেয়ে খারাপ স্বাস্থ্য সঙ্কটের মুখোমুখি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। সোমবার জেনেভায় একটি অনলাইন সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক টেডরোস আধানম গেব্রিয়েসাস এ কথা বলেছেন।

বিশ্বে দেড় কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথমদিকে ভাবা হয়েছিল, লকডাউন করে করোনা সংক্রমণ রুখে দেয়া যাবে। কিন্তু লকডাউন উঠে যাওয়ার পরে বহু দেশে করোনার প্রকোপ বাড়ছে। কিছু ক্ষেত্রে করোনামুক্ত এলাকায় নতুন করে ফিরে আসছে সংক্রমণ। আর তাতেই আশঙ্কার মেঘ দেখছে ডব্লিউএইচও।

টেডরোসের মতে, মাস্ক পরা, দূরত্ব বিধি বজায় রাখার মতো ব্যবস্থা কঠোরভাবে মেনে চললেই সংক্রমণের ঊর্ধ্বগতি কমানো যাবে। এই প্রসঙ্গে কানাডা, চীন, অস্ট্রেলিয়া, জার্মানি এবং দক্ষিণ কোরিয়ার প্রশংসাও করেন তিনি। ডব্লিউএইচও’র মহাপরিচালক বলেন, যেখানে এই নিয়ম কঠোরভাবে মেনে চলা হয়েছে, সেখানে সংক্রমণ কমেছে। যেখানে হয়নি, করোনা দ্রুত ছড়িয়েছে।

ডব্লিউএইচও’র জরুরি বিভাগের শীর্ষ কর্মকর্তা মাইক রায়ানের মতে, অনির্দিষ্টকালের জন্য সব দেশের সীমান্ত বন্ধ রাখা যাবে না। তবু দূরত্ব বিধি মেনে চলাই করোনা রোধের অন্যতম উপায়।

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ১ কোটি ৬৮ লাখ ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৩ হাজার মানুষের। সুস্থ হওয়ার সংখ্যা ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে। বর্তমানে বিশ্বে ‘অ্যাকটিভ’ করোনারোগী আছে ৫৭ লাখ ৭৩ হাজার।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD