শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কঠোর বিধিনিষেধ অমান্য ঢাকায় ৩৮১ জনকে গ্রেপ্তার করলো পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনার সংক্রমণ কমাতে সরকারের ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়ন করতে গিয়ে রাজধানীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩৮১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৩০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০৮ জনসহ ৩২১টি গাড়ির মালিককে ৮ লাখ ৮৪ হাজার ৯৪০ টাকা জরিমানা করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেন, কঠোর বিধিনিষেধের মধ্যে অহেতুক ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি আরও বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যবিধি বিষয়েও সচেতন করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD