শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কঠোর লকডাউনের প্রথম দিন: রাজধানীতে আটক ২৪৯, গ্রেপ্তার ৭৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : সরকার আরোপিত বিধি-নিষেধ ভঙ্গ করায় কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪৯ ব্যক্তিকে আটক করা হয়েছে। কোনো কারণ ছাড়াই ঘর থেকে বের হওয়ায় ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, জরিমানা করা হয়েছে ২৯ লাখ ৭ হাজার ১০০ টাকা।

বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এসব তথ‌্য জানানো হয়েছে।

ডিএমপি গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘সরকারি বিধি-নিষেধ উপেক্ষা এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় তাদের আটক ও গ্রেপ্তার করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

লকডাউনের প্রথম দিনে রমনা এলাকায় যানবাহন ও দোকানের বিরুদ্ধে ৩৩টি মামলা দায়ের এবং ৫৮ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এ এলাকায় দুজনকে আটক এবং ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লালবাগ এলাকায় বিভিন্ন যানবাহন ও ব্যক্তির বিরুদ্ধে ২৫টি মামলা ও জরিমানা করা হয়। গ্রেপ্তার করা হয় তিনজনকে। মতিঝিলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৯টি মামলা করা হয়। জরিমানা করা হয় ৪৫ হাজার ২০০ টাকা। এ এলাকায় বিনা কারণে ঘোরাঘুরির অপরাধে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওয়ারি এলাকায় দায়ের করা হয় ১৫টি মামলা। জরিমানা করা হয় ৭০ হাজার টাকা। এ এলাকাতেও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তেজগাঁওয়ে আটক করা হয় ১৬৭ জনকে। মিরপুরে মামলা করা হয় ৯৮টি। বিনা কারণে ঘোরাঘুরি করায় বিভিন্ন জনকে জরিমানা করা হয় ২৫ হাজার টাকা। পুলিশ আটক করে ৭৫ জনকে। গুলশানে ২১টি মামলা দায়ের করে পুলিশ। জরিমানা করা হয় ৬১ হাজার টাকা। গুলশানের বিভিন্ন এলাকায় বিনা কারণে রাস্তায় বের হওয়ায় সাতজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীতে লকডাউন কার্যকর করতে পাড়া-মহল্লাসহ প্রধান সড়কে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তার ওপর বসানো হয়েছে চেকপোস্ট। এসব চেকপোস্টে পথচারী বা যানবাহনে তল্লাশি করছে পুলিশ। মানুষ যেন অযথা ঘোরাফেরা করতে পারে, সেজন্য ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে। বিকেল ৫টার পর আরও বেশি কড়াকড়ি আরোপ করা হবে। কেননা, সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কেনাকাটার জন্য চলাচলের অনুমতি আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD