শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কঠোর লকডাউন বাস্তবায়নে কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনা সংক্রমণরোধে কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের কার্যক্রম সমন্বয় ও মাঠ পর্যায়ে যোগাযোগ রক্ষা করতে কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয় সেল গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তাদের নিয়ে এ সেল গঠন করে আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধকল্পে ১-৭ জুলাই পর্যন্ত সময়কালে সরকার সরকারি/বেসরকারি অফিস বন্ধ ঘোষণাসহ বিভিন্ন কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করেছে। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয় সেল গঠন করা হলো।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলামকে আহ্বায়ক করে এ সমন্বয় সেল গঠন করা হয়েছে।

সেলের অন্য সদস্যরা হলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যুগ্মসচিব মোমেনা খাতুন, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব উম্মে সালমা তানজিয়া, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব আবু হেনা মোস্তফা জামান। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগ থেকে একজন প্রতিনিধি থাকবেন।

সেলের কার্যপরিধিতে বলা হয়, গঠিত সেল করোনার বিস্তার রোধধকল্পে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের কার্যক্রম সমন্বয় ও মাঠ পর্যায়ে যোগাযোগ রক্ষা করবে। সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত রাখবে।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে উপযুক্ত প্রতিনিধি মনোনয়ন দেওয়ার অনুরোধ করে চিঠি পাঠানো হয়েছে।

চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।

অপরদিকে, বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬৪৬ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে নতুন আরও ৮ হাজার ৩০১ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD