শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কতদিনের কঠোর লকডাউন জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী সোমবার (২৮ জুন) থেকে সাত দিনের জন্য সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শুক্রবার (২৫ জুন) রাতে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

ফরহাদ হোসেন বলেন, সাত জেলায় লকডাউন চলছে। কিন্তু এ লকডাউনে অনেক মানুষ বিভিন্ন স্থানে চলাফেরা করছে। ফলে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। তাই সোমবার থেকে সাত দিনের জন্য কঠোর লকডাউন বাস্তবায়নের মাধ্যমে মানুষের চলাফেরা নিয়ন্ত্রণ করা হবে।

তিনি আরো বলেন, করোনা সংক্রমণ ৫ শতাংশের নিচে না আসলে এর মেয়াদ আরো বাড়ানো হবে। এই সময়ের মধ্যে সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। আগামীকাল শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলে বিস্তারিত জানা যাবে।

কঠোর এ লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD