শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :

কবরী এখন শুধুই স্মৃতি: উজ্জল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

কিংবদন্তি অভিনেত্রী কবরী। ঢালিউডে অনেকেই আছেন যাদের পর্দায় অভিষেক ঘটেছে কবরীর বিপরীতে এবং পরবর্তী সময়ে তারা সিনেমায় শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন আপন যোগ্যতায়। তেমনি একজন এদেশের প্রথম মেগাস্টার চিত্রনায়ক উজ্জল।

১৯৭০ সালে ‘বিনিময়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন উজ্জল। এই সিনেমায় কবরী ছিলেন তার নায়িকা। আজ কবরী নেই। তার মৃত্যু সংবাদ শুনে বেদনায় ভারাক্রান্ত নায়ক উজ্জল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে উজ্জল লিখেছেন, ‘ইস! কবরী এখন শুধুই স্মৃতি। কষ্ট – কষ্ট – কষ্ট আর কষ্ট।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

কিংবদন্তি অভিনেত্রী কবরী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ৫ এপ্রিল রাতে এই অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে।

গত ৭ এপ্রিল রাতে কবরীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু ঘটে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD