সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীনে যাচ্ছেন বিএনপির ৪ নেতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, চারজনের এই প্রতিনিধিদলে থাকতে পারেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা।

আগামী ৭ থেকে ১৬ নভেম্বর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে বেইজিংয়ে ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ কো-অপারেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এরই ধারাবাহিকতায় বিএনপিকেও আমন্ত্রণ জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি।

বিএনপির চারজনের প্রতিনিধিদল আগামী ৭ নভেম্বর চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD