শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কম্বোডিয়ায় বাংলাদেশের জয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল দল এখন কম্বোডিয়ায় রয়েছে। মূল ম্যাচে মাঠে নামার আগে আজ একটি অনুশীলন ম্যাচ খেলেছে তারা। যেখানে কম্বোডিয়ার লিগের ক্লাব টিফি আর্মির বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ।
ম্যাচের ১২তম মিনিটে গোল করে শুরুতেই দলকে লিড এনে দেন সোহেল রানা। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় বাংলাদেশ ১-০ গোলে জিতে। এই ম্যাচটি আন্তর্জাতিক না হলেও বাংলাদেশের জার্সিতে প্রথম গোল করে খুশি সোহেল রানা, ‘যদিও এটি আন্তর্জাতিক গোল নয়, তারপরও আমার গোলে বাংলাদেশ জিতেছে এতে আমি খুবই খুশি।’
টিফি আর্মি দলে বিদেশি চার জন খেলোয়াড় ছিল। তাই ম্যাচটি বেশ প্রতিদ্বন্দীতাপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া, ‘এটা আমাদের জন্য খুব ভালো ম্যাচ হয়েছে। আমরা কোনো গোল হজম করিনি। বল পজিশন ও আক্রমণে আমরা ভালোই এগিয়ে ছিলাম।’
জাতীয় দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘আমরা গোল হজম করতে চাই না। সাফেও এটা আমাদের অন্যতম উদ্দেশ্যে। আজ সেই মিশনেই নেমেছি। আমাদের রক্ষণ খুব ভালো হয়েছে।’
কম্বোডিয়া জাতীয় দলের বিপক্ষে ১৫ জুন বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচ। সেই ম্যাচের জন্য আগামী দুই দিন অনুশীলন করবে বাংলাদেশ দল। দুই ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ এবং ইসা ফয়সাল ভিসা না পাওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি। আগামীকাল সকালে তারা কম্বোডিয়ায় পৌছাবেন।
জাতীয় দলের ম্যানেজার আমের খান কম্বোডিয়া থেকে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের দুই ফুটবলারের ভিসা হয়েছে। আজ রাতে তারা রওনা হয়ে আগামীকাল সকালে কম্বোডিয়ায় পৌছাবে। কম্বোডিয়ায় তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।’
বাংলাদেশ দল কম্বোডিয়ার বিপক্ষে ১৫ জুন ম্যাচ খেলে পরের দিন ভারতের উদ্দেশ্যে রওনা হবে। ২১ জুন ভারতের ব্যাঙ্গালুরুতে শুরু হওয়া সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের ম্যাচ পরের দিন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD