শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে যা করবেন চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, যে বার্তা দিল রাশিয়া তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

কম সুদে টাকার যোগান বাড়ানোর পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

অর্থনীতিতে প্রতিনিয়ত কঠিন হচ্ছে করোনার ধাক্কা। শিল্পের উৎপাদন নিম্নমুখী। প্রবৃদ্ধি নেই রফতানি আয় ও আমদানি ব্যয়ে। তাই ব্যাংক থেকে কম সুদে টাকার যোগান বাড়ানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার তাদের ত্রৈমাসিক প্রতিবেদনে এসব মন্তব্য উঠে আসে।

এতে বলা হয়, করোনার প্রভাবে পণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে খাদ্য বহির্ভূত পণ্যের দাম। এদিকে, বাজারে কমে গেছে টাকার চাহিদা। তবে তা ১৩ শতাংশ প্রবাহ বাড়ানোর লক্ষ্যে খুব একটা প্রভাব ফেলেনি। কেননা ঋণের চাহিদা বাড়ায় সরকারি ব্যয়ের গতি এখনো স্বাভাবিক। ব্যাংক থেকে আগের চেয়ে ৪৬ শতাংশ বেশি ধার নিয়েছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের আশঙ্কা, দেশের অর্থনীতিতে মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে সময় লাগবে। এ জন্য ব্যবসায়ীদের প্রণোদনা দ্রুত সরবরাহ করতে হবে। পাশাপাশি, বিশ্ব অর্থনীতিতে বড় মন্দা হলে সে ধাক্কা লাগবে বাংলাদেশেও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD