সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

কয়েকজন উপদেষ্টার কথায় খটকা লাগে, বললেন মির্জা ফখরুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

কয়েকজন উপদেষ্টার কথায় খটকা লাগে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা একটা সরকারে আছেন, দায়িত্ব পালন করছেন। এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না, যাতে জনগণ বিভ্রান্ত হয়। স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, সরকারের মেয়াদ চার বছর। এটা তাঁর বলার কথা নয়।’ বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘কেন দ্রুত নির্বাচন চাই, এটা পরিষ্কার করেছি। নির্বাচিত সরকার ছাড়া জনগণকে আর কেউ ব্যবহার করতে পারবে না। এ জন্য সংস্কার করতে হবে। সেই সংস্কার জনপ্রতিনিধি দিয়ে সংসদে পাস করাতে হবে। সুতরাং, নির্বাচন যত তাড়াতাড়ি হবে, দেশের জন্য তত মঙ্গল।’

মির্জা ফখরুল বলেন, ‘কোথাও ফাঁদ থাকলে গণতন্ত্রের শত্রুরা বিপ্লবকে ব্যর্থতায় পরিণত করার সুযোগ পাবে। বিভিন্ন মহল দাবি-দাওয়া নিয়ে আসছে। এরা কেন এই দাবি আগে করেনি?’

দাবি উত্থাপনকারীদের অপেক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের সরকার আসুক, তার পর দাবি নিয়ে আসুন। এভাবে দাবি নিয়ে এলে দেশের স্থিতিশীলতা নষ্ট হয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। আমরা সব সম্প্রদায় একসঙ্গে কাজ করে আসছি, একসঙ্গে যুদ্ধ করেছি। কিন্তু ইদানীং একটি সম্প্রদায়ের মানুষের মধ্যে বড় রকমের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা দেখছি, যেটা ভারতের বক্তব্যের সঙ্গে মিলে যায়, যেটা বাংলাদেশের বিপ্লবকে অনেকাংশে বিপন্ন করার চেষ্টা।’

তিনি বলেন, ‘আমাকে বিদেশি সাংবাদিকরা ফোন করেন, বিশেষ করে ভারতের সাংবাদিকরা বলতে চান, ড. ইউনূস কি রাষ্ট্র চালাতে পারছেন না? আমি তাদের বলি, গোটা দেশের মানুষ তাঁর ওপর আস্থাশীল। তিনি সুন্দরভাবে দেশ চালাচ্ছেন।’

জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির তানিয়া রব, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD