শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

করের সাড়ে ৩৭ লাখ টাকা খেয়েছেন ৪ পৌর কর্মকর্তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

বগুড়া প্রতিনিধি : বগুড়া পৌরসভায় কর বিভাগের সাড়ে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে নিজ দফতরে এ মামলা করেন। নাগরিকদের কাছ থেকে কর হিসেবে আদায় করা টাকা জমা না দেয়ায় তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।

তারা হলেন- বগুড়া পৌরসভার ভারপ্রাপ্ত কর আদায়কারী এ কে এম আকিল আহম্মেদ মোমিন, চুক্তি সহকারী কর আদায়কারী মশিউর রহমান, একই পদে কর্মরত অপর দুই কর্মচারী মো. আলমগীর রহমান ও মাসুদ সরকার কনক। তাদের বিরুদ্ধে ২০১৫ সালের ১ জুলাই থেকে ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত তিন বছরে ৩৭ লাখ ৬১ হাজার ১৯৮ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদক কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে দুদকের অনুসন্ধানের প্রাক্কালে পৌরসভা কর্তৃপক্ষ ওই চার কর্মকর্তা-কর্মচারীকে কয়েক মাস আগে সাময়িক বরখাস্ত করেন।

মামলার বর্ণনা অনুযায়ী, আসামিদের মধ্যে এ কে এম আকিল আহম্মেদ মোমিন সাধারণ মানুষের কাছ থেকে আদায়ের ১৮ লাখ ৩৯ হাজার ২১০ টাকা পৌরসভার সংশ্লিষ্ট খাতে জমা না করে আত্মসাৎ করেছেন। অপর তিন আসামির মধ্যে মশিউর রহমান ১০ লাখ ২০ হাজার ৫০০, আলমগীর রহমান পাঁচ লাখ ৫৮ হাজার ৬৪৯ এবং মাসুদ সরকার কনক তিন লাখ ৪২ হাজার ৮৩৮ টাকা আত্মসাৎ করেন।

দুদক বগুড়ার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ১৯৪৭ সালেরর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD