বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

করোনায় সাংবাদিক আফজালের মৃত্যু, আরডিজেএ’র শোক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির নির্বাহী কমিটির সদস্য চ্যানেল নাইনের সাবেক প্রতিবেদক আফজাল মোহাম্মদ আর নেই। করোনায় আক্রান্ত হয়ে আজ বিকেল ৪টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিউট ও হাসপাতালে তার মৃত্য হয় ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৩১।

পরিবার সূত্রে জানা গেছে, করোনা পজিটিভ হবার পর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিন পর হার্ট এটাক হয় আফজালের। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেয়া হয়। আইসিইউতে দীর্ঘ ১৩দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে বৃহস্পতিবার বিকেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক আফজাল চ্যানেল নাইনের রিপোর্টার হিসেবে সাংবাদিকতায় আসেন। পরে তিনি বিজেসিতে গবেষণা বিভাগে যোগদান করেন। আফজাল ব্যক্তিগত জীবনে অবিবাহিত। সে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সদস্য। পরিববারে দুই ভাই বোনের মধ্যে সে সবার ছোট।

সাংবাদিক আফজালের মৃত্যুতে রেলপথ মন্ত্রী এ্যাড: নুরুল ইসলাম সুজন গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালীন নোমানী সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, রংপুর বিভাগ সমিতির সভাপতি মাকসুদার রহমান, নর্থবেঙ্গল জার্নালিষ্ট ফোমার এর সভাপতি মোদাব্বের হোসেন ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

রাত আটটায় জানাজা শেষে আফজালের মরদেহ পঞ্চগড়ে নেয়া হবে। সেখানে পঞ্চগড় জেলার ধামর ইউনিয়নে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD