শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনাকালে ইভিএম ব্যবহার করা হবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ কমাতে আপাতত কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ব্যালট পেপারেই ভোটগ্রহণ করা হবে।

ইসি সচিব মো. আলমগীর এ বিষয়ে বলেন, ইভিএমে মেশিনে ভোট নিতে গেলে একই মেশিন অনেককে ব্যবহার করতে হয়। এতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই আপাতত ইভিএমে ভোট না করে, ব্যালট পেপারে ভোট করার সিদ্ধান্ত হয়েছে।

গত ১৪ জুলাই অনুষ্ঠিত বগুড়া-১ ও যশোর-৬ উপনির্বাচনে এক কারণেই ইভিএমে ভোটগ্রহণ করা হয়নি।

জানা যায়, সামনে যতগুলো সংসদীয় আসনের উপ-নির্বাচন আছে, সেগুলোতেও ইভিএম ব্যবহার করা হবে না।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, সামনে চারটি সংসদীয় আসনের উপ-নির্বাচন করতে হবে। এগুলো হচ্ছে- ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসন, পাবনা-৪ ও সিরাগঞ্জ-১ আসন।

এছাড়া স্থানীয় সরকারের নির্বাচনগুলো তো স্থগিত ঘোষণা করেছে ইসি। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করার কথা থাকলেও এ নির্বাচনটি করোনার কারণে মেয়াদ শেষ হওয়ার অর্থাৎ ৫ আগস্টের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয় বলে সিদ্ধান্ত দিয়েছে ইসি। এক্ষেত্রে করোনা পরিস্থিতি না কাটলে এ সিটিতে মেয়রের পরিবর্তে প্রশাসক নিয়োগ হতে পারে।

বর্তমানে নির্বাচনে ইভিএম মেশিনগুলো ব্যবহার না হওয়ায়, কেবল রক্ষণাবেক্ষণেই মনোযোগ দিচ্ছে নির্বাচন কমিশন।

দেশের নির্বাচনী ব্যবস্থায় প্রথম ইভিএম ব্যবহার হয় এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশনের অধীনে ২০১০ সালে। সে সময় মেশিগুলো তৈরি করে দিয়েছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বর্তমানে ব্যবহৃত মেশিনগুলো আগের চেয়ে উন্নতমানের এবং দামেও বেশি। এগুলো তৈরি করে দিয়েছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD