বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব

করোনাকে জয় করলেন ১২৮০ পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২০

চলমান করোনা ভাইরাস থেকে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এ পর্যন্ত আক্রান্ত হওয়া বাংলাদেশ পুলিশের ১২৮০ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনা উপসর্গ নিয়ে এসব পুলিশ সদস্যরা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (২৭ মে) নতুন করে আরও ১৬১ পুলিশ সদস্য এ দুই হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের আইইডিসিআর-এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ১৬১ পুলিশ সদস্যদের পরপর দুবার করোনা টেস্ট করা হয়। টেস্টে দুবারই করোনা নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

হাসপাতাল ত্যাগ করার সময় বরাবরের মতোই করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল ও মাস্ক দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলেও জানান তিনি।

মঙ্গলবার(২৬ মে) পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৪০৫৩ সদস্য জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৪ পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

পুলিশ সদর দফতর জানায়, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রামণ ঝুঁকি কমাতে আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিতে বেসরকারি হাসপাতাল ভাড়াসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশে আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সঙ্গে বাড়ছে সুস্থতার হার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD