শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাইডেন চান ১০০ দিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : আনুষ্ঠানিকভাবে ক্ষমতা পাওয়ার পর যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসের সংক্রমণ কমাতে প্রথম ১০০ দিন দেশবাসীকে মাস্ক পরতে বলবেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সবাই যদি মাস্ক পরে, তাহলে করোনার সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমে যাবে।

তিনি আরও বলেন, ক্ষমতা পাওয়ার পর যুক্তরাষ্ট্রের সব সরকারি ভবনে মাস্ক পরা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হবে।

জো বাইডেন বলেন, আমি মনে করি এটা করতে পারলে যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে করোনা কমে আসবে।

দায়িত্ব গ্রহণের আগেই বাইডেন এমন কথা বলতে পারেন কিনা তা নিয়ে কথা বলেছেন সংবিধান বিশেষজ্ঞরা। তারা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ ধরনের নির্দেশ দেওয়ার আইনি বৈধতা নেই। তবে বাইডেন সিএনএনকে জানান, তিনি এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রে মাস্ক পরার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবেন।

যুক্তরাষ্ট্রে কেবল সরকারি সম্পত্তির ওপর প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা থাকে। বাইডেন বলেন, আমি একটি আদেশ কার্যকর করবো, তা হলো সরকারি ভবনে অবশ্যই মাস্ক পরতে হবে। গণপরিবহনসহ বিমানেও সকলকে মাস্ক পরতে হবে বলে জানান তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রে পরিবহনগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করার কথা বলেন বিশেষজ্ঞরা। তবে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজ তা প্রত্যাখ্যান করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৬৮। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৬৬৫ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD