বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

করোনাভাইরাস: বিশ্বে আক্রান্তের সংখ্যায় শীর্ষ তিনে ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় শীর্ষ তিনে প্রবেশ করেছে ভারত। প্রায় সাত লাখ করোনা আক্রান্তের দেশ ভারতের উপরে রয়েছে ব্রাজিল এবং শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। সূত্র – ওয়ার্ল্ডোমিটার।

এর আগে, রোববার (৫ জুলাই) ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ২৫ হাজার আক্রান্ত এবং ৬১৩ জনের মৃত্যুর তথ্য জানায় ভারতের স্বাস্থ্য বিভাগ।

এর মধ্য দিয়ে, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ আক্রান্তের তালিকায় তৃতীয়স্থানে থাকা রাশিয়াকে অতিক্রম করে যায় ভারত। এ প্রতিবেদন লেখা অবধি দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৯ হাজার ২৬৮ জন।

এদিকে ভারত থেকে এনডিটিভি জানাচ্ছে, করোনাভাইরাস সংক্রমণে সবচেয়ে সঙ্গিন অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে সাত সহস্রাধিক করোনা আক্রান্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তারপর চার সহস্রাধিক মানুষ আক্রান্ত হয়েছে তামিল নাড়ু। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের বেশি।

প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাসের গণসংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউন আরোপ করা হয়েছিল। কয়েকদফা লকডাউন বাড়ানোর পর এখন সীমিত পরিসরে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হলেও গণজমায়েতের ব্যাপারে এখনও নিষেধাজ্ঞা রয়েছে।

অন্যদিকে, অন্তত দুইটি ভারতে উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু করার ব্যাপারে অনুমোদন দিয়েছে ভারতের কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, অচিরেই এই সংকটের শেষ দেখতে চায় ভারত।

পাশাপাশি, সংক্রামক রোগের বিশেষজ্ঞরা বলেছেন কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে করোনা সংক্রমণের চূড়া স্পর্শ করবে, এখনই রোগী সামলাতে হিমশিম খাওয়া হাসপাতালগুলোকে সে ব্যাপারে প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD