বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

করোনাভাইরাস: বিশ্বে আরও ৬ হাজার মৃত্যু, শনাক্ত পৌনে ৩ লাখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

বিশ্বে দশ লাখ ১১ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৬ হাজারের মতো মানুষ। নতুনভাবে দু’লাখ ৮৩ হাজার সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত ৩ কোটি ৩৮ লাখের বেশি।

দিনের হিসাবে মৃত্যু আর সংক্রমণ শনাক্তের শীর্ষে এখনো ভারত। মঙ্গলবারও, মারা গেছেন ১১শ’র বেশি; মোট প্রাণহানি সাড়ে ৯৭ হাজার। দেশটিতে মোট সংক্রমিত ৬২ লাখের ওপর।

এদিন হাজারের মতো মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট প্রাণহানি দু’লাখ ১০ হাজারের বেশি।

এদিকে ব্রাজিলে সাড়ে ৮শ’ মৃত্যুতে এক লাখ ৪৩ হাজার ছাড়ালো মোট প্রাণহানি। নতুনভাবে লাতিন দেশ আর্জেন্টিনায় বেড়েছে মৃত্যু আর করোনার বিস্তার। একদিনে ৪ শতাধিক মানুষ মারা গেছেন কোভিডে; শনাক্ত সাড়ে ১৩ হাজার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD