শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনার আরেক ধরন মিলল নাইজেরিয়ায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকার পর এবার নাইজেরিয়া। বড়দিনে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশে করোনাভাইরাসের নতুন একটি ধরনের আবির্ভাবে আতঙ্ক ছড়িয়েছে।

আরো পড়ুন : স্পর্শিয়াকে খুঁজছে পুলিশ

আরো পড়ুন : মঙ্গলবার থেকে ফের চালু হচ্ছে ওমানগামী বিমানের ফ্লাইট

আরো পড়ুন : ১৯টি প্রতিষ্ঠান পাচ্ছে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার

আরো পড়ুন : এক দশকের সেরা ওয়ানডে একাদশে সাকিব

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অন্য দুটি দেশের চেয়ে নাইজেরিয়ার ধরনটি চরিত্রগতভাবে ভিন্ন। অর্থাৎ আলাদা ‘ভেরিয়্যান্ট’। কিন্তু মিল একটাই—বাকি দুটির মতো এটিও মিউটেশন ঘটিয়ে সংক্রমণ ক্ষমতা বাড়িয়েছে। আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক জন কেনগাসং বলেন, ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার চেয়ে এটি ভিন্ন স্ট্রেন।

নাইজেরিয়ায় যে স্ট্রেনটি দেখা যাচ্ছে, সেটি সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া গেছে। তবে এটিতেও দক্ষিণ আফ্রিকার ‘৫০১.ভি২’ স্ট্রেনের মতো ‘৫০১ মিউটেশন’ ঘটেছে। নতুন স্ট্রেন সম্পর্কে গবেষণা চলছে বলে জানিয়েছেন কেনগাসং। নাইজেরিয়ায় ২০ কোটিরও বেশি মানুষের বাস। অন্য অনেক দেশের তুলনায় এখানে সংক্রমণ কম ছিল এত দিন। সম্প্রতি দৈনিক সংক্রমণ হাজার ছাড়িয়েছে এ দেশে।

 

করোনাভাইরাসের নিত্যনতুন চমকে কার্যত নাজেহাল গোটা বিশ্ব। মোট সংক্রমণ আট কোটি ছাড়িয়েছে। সাড়ে ১৭ লাখ মৃত্যু। এই পরিস্থিতিতে প্রায় মলিন বড়দিন। বেথেলহেমে ক্রিসমাস ইভে বড় শোভাযাত্রা হয়। এবারও ব্যান্ড-বাজনা সবই ছিল, কিন্তু দেখার জন্য লোক ছিল হাতে গোনা। সূত্র : আনন্দবাজার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD