শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

করোনার উগসর্গ নিয়ে ঢাকায় পুলিশের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২০

রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ কনস্টেবল এনামুল হক (৪৫) করোনার উগসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার সকালে তিনি মারা যান বলে শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন খান জানিয়েছেন।

ওসি বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় এনামুলকে পৃথকভাবে রাখা হয়েছিল। তবে তার সর্দি কাশি ছিল অল্প। সকালে গরম পানি পান করার জন্য প্রস্তুতি নেয়ার সময় তার বুকে ব্যথা ওঠে।

‘কনস্টেবল এনামুলকে প্রথমে পুলিশ হাসপাতালে এবং সেখান থেকে হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, এনামুলের আগে থেকে হৃদরোগের সমস্যা ছিল। তার করোনাভাইরাসের সংক্রমণ হয়েছিল কি না তা পরীক্ষা করানোর চেষ্টা হচ্ছে। প্রসঙ্গত পুলিশ বাহিনীতে মোট ছয়জন কোভিড-১৯ এ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সহস্রাধিক।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD